রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ঝালকাঠির শীতলপাটি উন্নয়ন মূলক সমবায় সমিতি সদস্যদের সাথে রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা

ইমাম বিমান, ঝালকাঠি  ” পেয়ারা আর শীতল পাটি এই দুইয়ে ঝালকাঠি ” ঝালকাঠি জেলাকে শিল্প সমৃদ্ধ জেলায় রূপায়িত করার অন্যতম শিল্প শীতলপাটি, গামছা ও মৃৎ শিল্প তার পাশাপাশি বর্তমানে সারাদেশ ব্যাপী খ্যাতি অর্জন করা ঐতিহাসিক দর্শর্ণীয় স্থানগুলোর মধ্য বিশ্বব্যাপী যারনাম সমাদৃত ভীমরুলী ভাসমান পেয়ারার হাট। গত বছর বরিশাল রেঞ্জ ডিআইজি ঝালকাঠির ভাসমান পেয়ারহাট পরিদর্শন করেন।

এ বছরের শুরুতে গত ১৭জানুয়ারী বিকালে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাধীন হাইলাকাঠি গ্রামের শীতলপাটি উন্নয়ন মূলক সমবায় সমিতির ঘর পরিদর্শন করেন সেই সাথে সমিতির সদস্যদের সাথেও বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম সমিতির সভা কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের পুলিশের ডিআইজি মোঃ সফিকুল ইসলাম বিপিএম বার পিপিএম । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডিআইজির সহধর্মিনী বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মালেকা খায়রুন্নেছা।

রাজাপুর উপজেলার হাইলাকাঠি ডহরশংকর গ্রামের শীতলপাটি উন্নয়নমূলক সমবয় সমিতির সভাপতি শ্রী তাপস পাটিকরের সভাপতিত্বে ও উপজেলার মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল সিকদারের তত্বাবধায়নে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মাহামুদ হাসান, রাজাপুর থানার ওসি মোঃ জাহিদ হোসেন, ওসি তদন্ত মো:আবুল কালাম, রাজাপুর সাংবাদিক ক্লাবের সদস্য সহ এলাকার শতাধিক পাটিকর সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক তত্বাবধায়নে ছিলেন উপজেলার মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল সিকদার।

ঝালকাঠি জেলার ঐতিহাসিক দর্শণীয় স্থানগুলোর মধ্যে রাজাপুর সাতুরিয়া জমিদার বাড়ি, কবি জীবনানন্দ দাশ এর মামা বাড়ি ও কীর্ত্তিপাশা জমিদার বাড়ি উলেস্নখযোগ্য। এছাড়া অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে গাবখান সেতু, ধানসিঁড়ি নদী, রূপসা খাল, গালুয়া পাকা মসজিদ, নেছারাবাদ কমপেস্নক্স, পোনাবালিয়া মন্দির, সিদ্ধকাঠী জমিদার বাড়ি, নলছিটি পৌর ভবন, চায়না কবর, কামিনী রায়/ যামিনী সেনের বাড়ী ইত্যাদি।