রবিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ১:৫৩
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

নেত্রকোনায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে লাশ হলেন শিক্ষক

ডেক্সরিপোর্ট  নেত্রকোনা জেলার মদনপুর উপজেলায় উজ্জ্বল চৌধুরী (৪০) নামে এক স্কুলশিক্ষকের লাশ পুলিশ উদ্ধার করেছে। সোমবার সকালে সদর উপজেলার রুই কোনাপাড়া গ্রামের একটি জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ ভোরে উজ্জ্বলের শ্বশুর বাড়ির পিছনের একটি জঙ্গলে তার লাশ পরে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং এলাকাবাসি লাশটি উজ্জ্বল চৌধুরীর বলে সনাক্ত করে।

নেত্রকোনা সদর থানার ওসি তাজুল ইসলাম বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।