নিজস্ব প্রতিবেদক বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র উপ – পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন ডিসি মো: জাকির হোসেন মজুমদার।
সোমবার (২৭ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টার দিকে নগরীর কালীবাড়ী রোড শিতলা খোলা ট্রাফিক কার্যালয়ে আসলে নবাগত ডিসি (ট্রাফিক) মো: জাকির হোসেন মজুমদারকে বিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সালাম প্রদর্শন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন,বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’ র সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) এ এফ এম ফায়েজুর রহমান,টিআই রবিউল ইসলাম, টিআই বিদ্যুৎ চন্দ্র দে, টিআই আঃ রহিম, এএসআই মশিউর রহমান,সার্জেন্ট রানা,সার্জেন্ট হাসান,মো: ফয়সাল, নয়ন চন্দ্র সরকার ,মোঃ নাসির উদ্দিন নাঈম প্রমূখ।
পরে নবাগত ডিসি ট্রাফিক মো: জাকির হোসেন মজুমদার ট্রাফিক পুলিশ সদস্যদের সার্বিক খোঁজ খবর নেন এবং ট্রাফিক কার্যালয় ঘুরেদেখেন।
উল্লেখ্য,ইতিপূর্বে ডিসি(ট্রাফিক) মো: জাকির হোসেন মজুমদার বান্দরবান জেলা পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।চলতি মাসের শুরুতে ১২ জানুয়ারী বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)তে ডিসি হিসেবে যোগদান করে আজ ২৭ জানুয়ারী ডিসি (ট্রাফিক) হিসেবে দায়িত্ব গ্রহন করেন।