রবিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ৩:৪৩
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

ভূমিকম্পের ঝাঁকুনিতে কাঁপল সিলেট

ডেক্সরিপোর্ট  সিলেটে হঠাৎ ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্কে লোকজনকে বাসাবাড়ি ও মার্কেট থেকে দৌড়ে রাস্তায় নেমে আসতে দেখা যায়।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪. ১। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলা। দুপুর সোয়া ২টার দিকে আবহাওয়া অধিদফতরের সিলেট কার্যালয় থেকে পাঠানো এক ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এদিকে এ ভূমিকম্পের ফলে আতঙ্কে অনেকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। ভূমিকম্পে নগরের কয়েকটি বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।