বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:২২
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

বরিশালে র‌্যাবের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেক্সরিপোর্ট  বরিশালের শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি মোঃ আরিফ খন্দকার (৩৩)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

রোববার রাতে নগরীর ভাটারখাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফের কাছ থেকে বিদেশি পিস্তল, গোলাবারুদ এবং মাদক উদ্ধার করা হয়েছে।

সোমবার গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রোববার রাত ৮ টার দিকে নগরীর ভাটার খাল এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাবের সদস্যরা। এসময় কোস্টগার্ড জেটির প্রবেশ পথের সামনে থেকে মাদক ব্যবসায়ী আরিফ খন্দকারকে গ্রেপ্তার করেন তারা। পরে তার দেহে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড অ্যামিউনিশন, পিস্তলের ১টি ম্যাগাজিন এবং ৯৩ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আরিফ খন্দকার চর কাউয়ার হিরণ নগরের বাসিন্দা মৃত কাশেম খন্দকারের ছেলে। তার বিরুদ্ধে বরিশাল জেলার বিভিন্ন থানায় অন্তত ১৪ টি মামলা রয়েছে।

এই ঘটনায় র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ লুৎফর রহমান বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতোয়ালি থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন।