বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ৯:৪২
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

বনানীতে আড়ংয়ের ওয়াশ রুমে গোপনে ভিডিও, গ্রেফতার ১

ডেক্সরিপোর্ট  রাজধানী ঢাকার বনানী শাখার আড়ংয়ের ওয়াশ রুমে গোপনে ভিডিও করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিরাজুল ইসলাম সজীব নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিট। গ্রেফতার যুবক আড়ংয়ের এই শাখার সাবেক কর্মী।

সম্প্রতি এই যুবকের বিরুদ্ধে আড়ংয়ের ওয়াশ রুমে গোপন ভিডিও করার অভিযোগ আনেন এক তরুণী। ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপির সাইবার ক্রাইম সূত্র জানায়, ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সেই মামলায় ২৫ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়।

গত ১৬ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ওই তরুণী।

মামলার এজাহারে ভুক্তভোগী ওই তরুণী অভিযোগ করে বলেন, গত ১১ জানুয়ারি রাতে বনানীর আড়ংয়ের সাবেক সহকর্মী সজীব তার ফেসবুক ম্যাসেঞ্জারে ওই ওয়াশ রুমে আমার পোশাক পরিবর্তনের ভিডিও পাঠান। পরে নানা কু-প্রস্তাব দিয়ে ব্ল্যাকমেইল করেন। প্রস্তাবে রাজি না হলে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ারও হুমকি দেন সজীব।

পরে তরুণীর অভিযোগের ভিত্তিতে সজীবকে গ্রেফতার করে ঘটনার সত্যতা পায় সাইবার ক্রাইম। তার কাছ থেকে ওই তরুণীসহ আরও কয়েকজনের গোপন ভিডিও পাওয়া যায়।

সাইবার ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, এ বিষয়ে আড়ং স্ব-উদ্যোগে আমাদের কাছে এসে বিষয়টি অবহিত করেছে। তারা আসামির বিষয়ে সবধরনের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা করেছে। বর্তমানে ওই আসামিকে ১ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।