শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সৃজিত যা দিয়েছে সেটাই ভ্যালেন্টাইন ডে-গিফট: মিথিলা

অনলাইন ডেস্ক  বিয়ের পর এই প্রথম ভালোবাসা দিবস উদযাপন করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তার স্বামী কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত ‍মুখার্জি।

শুধু তাই নয়, ভালোবাসা দিবসের বিশেষ পর্ব ‘আমার আমি’তে এবার মিথিলার অতিথিও হয়েছেন সৃজিত। এছাড়া ‘ভ্যালেন্টাভ্যাইন ডে-র কথা মাথায় রেখেই মিথিলার টেলিড্রামা আসছে ‘প্রাইসলেস।

এসব নিয়ে আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন আলোচিত এই অভিনেত্রী।

মিথিলা জানান, এ বার সৃজিত যখন ঢাকায় এসেছিল আমরা বাংলাদেশের মিডিয়ায় ভ্যালেন্টাইন ডে নিয়ে প্রচুর গল্প করেছি। আমি তো ওর সাক্ষাৎকারও নিয়েছি।

‘তবে সময় পেলেই এক-দু দিনের জন্য সৃজিতের সঙ্গে দেখা করে আসি। ও চলে আসে। আর এই একসঙ্গে থাকার দিনগুলোই আমার ভ্যালেন্টাইন ডে’ বুঝিয়ে দিলেন মিথিলা।

বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন ডে-র উপহার হিসেবে কিছু ভেবেছেন এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘আমাদের যেহেতু একসঙ্গে থাকার দিনগুলোই ভ্যালেন্টাইন ডে তাই ওই সময় সৃজিত আমায় যা দিয়েছে সেটাই আমার ভ্যালেন্টাইন গিফট।

‘ধরুন আমরা শপিং এ গেলাম, সৃজিতের শাড়ি খুব প্রিয় ও পছন্দ করে কিনে দিল…’

প্রথম প্রেম দিবসে উপহার দেয়া-নেয়ার বিষয়ে জানাতে বলে তিনি বলেন, ‘সময়! আমি আর সৃজিত সময় খুঁজে বেড়াই। এই ভালবাসার দিনে আমার মনে হয় সৃজিত আর আমি যে উপহার একে অপরকে দিতে চাই তা হল সময়…’

সৃজিতের ছবিতে কবে দেখা যাবে জিজ্ঞাসা করতেই মিথিলা জানান, ‘বিয়ের পর সারাক্ষণ এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমি। আমার সঙ্গে মানানসই কোনো চরিত্র পেলে সৃজিত নিশ্চই বলবে আমায়। তখন একসঙ্গে কাজ করব।’