ডেক্সরিপোর্ট বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
বুধবার (১২ ফেব্রুয়ারি) র্যাবের আভিযানিক দল বাবুগঞ্জ থানার আগুরপুর কাঁচা বাজারস্থ মুন লাইট টেইলার্স এর সামনে থেকে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চর উত্তর ভূতের দিয়া গ্রামের আলী আহম্মেদ চৌকিদারের ছেলে কসিম উদ্দিন (৩৮), ইসলামপুর গ্রামের শফি দালালের ছেলে কামাল দাদাল (৪০) ও জাহাপুরের মজিবুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৬)।
এসময় তাদের কাছ থেকে ১৭৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে র্যাব-৮ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ ঘটনায় র্যাব-৮,বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।