রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে কবি জীবনানন্দ দাশ এর ১২১ তম জন্ম বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক  বরিশালে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ এর ১২১ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রয়ারি) সকালে কবি জীবনানন্দ দাশ সড়কস্থ জীবনানন্দ অঙ্গণে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় কবিতা পরিষদ ও প্রগতি লেখক সংঘ। পরে জীবনানন্দ দাশ গ্রন্থাগারে জাতীয় কবিতা পরিষদ বরিশাল জেলা শাখার আয়োজনে স্ব-রচিত কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় কবিতা পরিষদ বরিশাল জেলা শাখার সম্পাদক পার্থ সারথির সঞ্চালনায় সংঘটনের সভাপতি ও কবি তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কবি দিপংকর চক্রবর্তী, মুকুল দাস, কবি নজমুল হোসেন আকাশ, কবি আসমা চৌধুরী, ভায়োলেট হালদার বিন্দু, অপূর্ব গৌতম, নাজমুস সামস সজল, কাজী সেলিনা, আব্দুর রহমনা, শোভন কর্মকার কৃষ্ণ, সুভাষ দাস নিতাই প্রমুখ। এদিকে উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে তিনদিন ব্যাপি জীবনানন্দ মেলা ২০২০ চলছে।

মেলার দ্বিতীয় দিনে কবির জন্মবার্ষিকীতে মেলার মাঠে আলোচনাসভা ও প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে সরকারি ব্রজমোহন কলেজ সাংস্কৃতিক সংগঠন উত্তরণের সভাপতি মোঃ জুবায়ের হোসেন শাহেদ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মোঃ হানিফ। উপস্থিত ছিলেন বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ ফজুলল হক, বর্তমান অধ্যক্ষ প্রফেসর শফিকুল রহমান শিকদার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নুসরাত জাহান প্রমুখ।

এছাড়া প্রবন্ধ উপাস্থাপনা বিএম কলেজের ইংরেজী বিভাগের প্রধান রনজিৎ কুমার মলি­ক। এরআগে মেলা প্রাঙ্গনে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাসহ অতিথিবৃন্দ।