রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, রাত ১১:২৯
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

নয় বছরে সাড়ে ৯৭ হাজার কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ডেক্সরিপোর্ট  বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে গত ৯ বছরে (২০১০-২০১৯) ৯৭ হাজার ৫০৪ জন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ৩০ হাজার ৩০১ জনকে বিভিন্ন ক্যাডারে এবং ৬৭ হাজার ২০৩ জনকে নন-ক্যাডারে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার জাতীয় সংসদে মনজুর হোসেনের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান।

ডা. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন,দেশে বর্তমানে ১৫৩ জন মহিলা কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত আছেন। বর্তমানে মাঠপর্যায়ে ২৮তম, ২৯তম, ৩০তম ও ৩১তম ব্যাচের কর্মকর্তাগণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছেন।

মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োগ পদ্ধতি রাষ্ট্রপতির এখতিয়ারভুক্ত একটি বিশেষ ব্যবস্থা যা বাতিল করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।

তিনি বলেন, চুক্তিভিত্তিক নিয়োগ একটি প্রশাসনিক কার্যক্রম। বিশেষায়িত পদে এবং যে সব সরকারি প্রতিষ্ঠান/সংস্থায় উপযুক্ত যোগ্যতাসম্পন্ন জনবল সংকট রয়েছে, সে সব সংস্থায় উপযুক্ত সামরিক/অসামরিক কর্মকর্তা/কর্মচারী এবং জনসাধারণের মধ্য হতে বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার মাধ্যমে দাফতরিক কার্যক্রম চলমান রাখা হয়।

প্রতিমন্ত্রী বলেন, এ ছাড়া প্রশাসনিক ও মামলা সংক্রান্ত জটিলতার কারণে যে সব দফতরে দ্রুত, যোগতাসম্পন্ন জনবল নিয়োগ করা সম্ভব হয় না, প্রশাসনিক মন্ত্রণালয়ের অনুরোধে সে সব সংস্থায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা/কর্মচারীগণকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের মাধ্যমে জনবল সংকট নিরসন করা হয়ে থাকে। চুক্তিভিত্তিক নিয়োগ না দেয়া হলে স্বাভাবিক দাফতরিক কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।