বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ৮:১৫
শিরোনাম :
মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বরিশালে আইনজীবী সহকারী আইন পাশের দাবীতে বিক্ষোভ

শামীম আহমেদ  আইনজীবী সহকারী আইন পাশের দাবীতে বরিশাল আদালতপাড়া সহ নগরীতে বিক্ষোভ মিছিল সহ প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে বরিশাল বিভাগীয় আইনজীবী সহকারী সমিতি।

আজ (১৮ই) ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বরিশাল জেলা জজ আদালত প্রাঙ্গন সংলগ্ন আইনজীবী সহকারী সমিতি থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রী বরাবর প্রদান করা স্বারকলিপি সূত্রে জনা যায় ১৯৯১ সাল থেকে আইনজীবী সহকারীদের (আইনজীবী ক্লার্ক) হিসাবে মর্যদা দেয়ার জন্য আন্দোলন-সংগ্রাম করা হলে তৎকালীন আইন সংস্কার কমিশন আইনজীবী সহকারীদের জন্য একটি খসড়া আইন প্রণয়ন করে পাশ করার জন্য রাষ্ট্রপতি বরাবর প্রেরন করা হয়েছিল।

এই দাবী পুরন করার জন্য ৯৩ সালে ৬ই আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী মানবতার (মা) বিরোধী দলীয় নেত্রী থাকাকালীন সময়ে উক্ত আইন পাশের জন্য সমর্থন জ্ঞাপন করেছিলেন।

এরই পেক্ষিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও বাংলাদেশ বার কাউন্সিল আইন পাশের করার লক্ষে তাদের মতামত পেশ করেছিলেন।

এরই ধারাবাহিকতায় ২০০০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তরা একাধিক বার আইনজীবী সহকারীদের আইন পাশ করার আশ্বাষ প্রদান করা হয়।

এছাড়া গত ১৬ সালে শীতকালীন জাতীয় সংসদ অধিবেশনে আইনটি পাশ করার ওয়াদা করা সত্বেও আজ পর্যন্ত তা আলোর মুখ না দেখার কারনে আইনজীবী সহকারীরা হতাশ হয়ে পড়েছে।

তাই অভিলম্বে প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানিয়ে বরিশাল বিভাগীয় আইনজীবী সহকারী নেতৃবৃন্দরা বলেন আইনমন্ত্রী আজ বৈষম্যহীন নীতি থেকে সরে এসে দ্রুততার সহিত হাজার হাজার আইনজীবী সহকারীদের দাবী মেনে নিয়ে আইনটি পাশ করার দাবী জানান।
জেলা প্রশাসক দপ্তরে স্বরকলিপি প্রদান পূর্বক বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বরিশাল আইনজীবী সহকারী সমিতি সভাপতি ও বরিশাল ওয়ার্ড কাউন্সিলর শরীফ মোঃ আনিছুর রহমান, সম্পাদক রেজওয়ান আলী চুন্নু,ভোলা জেলা সভাপতি জাহাঙ্গীর আলম,সম্পাদক মাহবুবুর রহমান,ঝালকাঠী সভাপতি ইসমাইল হোসেন,পিরোজপুর সভাপতি ইউনুস আলী,বরগুনা জাহাঙ্গীর আলম,সম্পাদকদের মধ্যে ছিলেন আঃ আজিজ,মোস্তফা হাওলাদার,মোঃ রফিকুল ইসলাম,এইচ.এম জাহাঙ্গীর হোসেন,মাসুদ আহমেদ,জাহিদ গাজি ও মুক্তাল হোসেন।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক দপ্তরে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব (উপ সচিব) শহিদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।