রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ফ্লাইওভার থেকে গাড়ি ছিটকে পড়ে নিহত ১

অনলাইন ডেস্ক  ভারতের হায়দরাবাদে ফ্লাইওভার থেকে একটি গাড়ি পড়ে একজন নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে শহরের ভরতনগর ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, ফ্লাইওভার থেকে গাড়িটি দ্রুতগতির কারণে পিছলে নিচের রাস্তায় পড়ে বিধ্বস্ত হয়। তবে, ওই সময় রাস্তাটি নির্জন থাকায় ফ্লাইওভারের নিচে কেউ আহত হয়নি।

ছয় যুবক গাড়িটি নিয়ে মিয়াপুরের দিকে যাচ্ছিল, এমন সময় দুর্ঘটনাটি ঘটে। বেপরোয়া গতির গাড়িটি রেলিংয়ে ধাক্কা লেগে ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে যায়।

এতে চালকের পাশে বসে থাকা ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান, চালকসহ ৫ জন আহত হয়। আহতদের স্থানীয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে ব্যক্তি গাড়ি চালাচ্ছিল সে মাদকাসক্ত ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

তিন মাসেরও কম সময়ে হায়দারাবাদ শহরে এটি দ্বিতীয় দুর্ঘটনা। গত বছরের ২৩ নভেম্বর, একটি দ্রুতগামী গাড়ি সদ্য উদ্বোধন করা বায়োডাইভারসিটি ফ্লাইওভার থেকে পড়ে যায়। নীচে ফুটপাথের ওপর থাকা এক মহিলা মারা গিয়েছিলেন এবং দু’জন আহত হয়েছেন।