রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আমি দূর্নীতি করিনা দূর্নীতি বরদাস্ত করব না: শ ম রেজাউল করিম

শামীম আহমেদ  মৎস্য ও প্রার্ণী সম্পদ মন্ত্রালয়ের নব নিযুক্ত মন্ত্রী এ্যাড, শ ম রেজাউল করিম বলেছেন, এদেশের মাটিতে বঙ্গবন্ধুর মত মহান মানুষের সৃষ্টি হয়েছে বলেই আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে।দেশ স্বাধীন হয়েছে বলেই আপনারা বড় বড় অফিসার হতে পেরেছেন। তৎকালীন পাকিস্তান শাষন আমলে এদেশের সন্তানরা বড় কোন পদে কর্মকর্তা হতে দেয়নি। সেই সাথে চাকুরী করার মত তেমন সুযোগ পায়নি।

এমনকি মাইক্রোস্কোপ লাগিয়ে কোন সচিব পাওয়া যায়নি। হাতে গোনা কয়েকজন লেপ্টেনেন্ট ও মেজর ছিল। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু এদেশের জন্য ১৪ বছরের বেশী কারাবরন করেছে তাদের পরিবার কিছুই পায়নি।

এছাড়া যাদের ত্যাগের বিনিময় ও যেসকল মা-বোনদের সভ্রমহানী হয়েছে তারা এদেশে কি পেয়েছে তাদের বিষয় ভাবার সময় এসেছে। বাংলাদেশদেশ বিপুল সম্পদের দেশ আজ আমাদের সমুদ্র-সম্পদের মাধ্যমে বৈদেশিক সম্পদ অর্জনের সময় এসেছে।

আজ মঙ্গলবার (১৮ই) ফেব্রয়ারী বিকালে বিমানযোগে ঢাকা থেকে পিরোজপুর যাবার পথে নগরীর নবগ্রাম রোডস্থ বরিশাল বিভাগীয় প্রার্ণী সম্পদ অধিপ্তরের কর্মকর্তাদের সাথে এক সংক্ষিপ্ত মত বিনিময় সভায় তিনি মঃস্য ও প্রার্ণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের উর্দেশ্যে একথাগুলো বলেন।

বরিশাল বিভাগীয় প্রার্ণী সম্পদ দপ্তরের উপ-পরিচালক ডাঃ কানাই লাল স্বর্নকারের সভাপতিত্বে ও বরিশাল জেলা প্রার্ণী সম্পদ কর্মকর্তা ড.নুরুল আলমের সঞ্চলনায় অনুষ্ঠানে এসময় আরো বক্তব্য রাখেন প্রার্ণী সম্পদ অধিদপ্তরের মহা পরিচালক ডাঃ আব্দুল জব্বার সিকদার, বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল সহ প্রার্ণী ও মৎস্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা মত বিনিময় সভায় বক্তব্য রাখেন।

মৎস্য ও প্রার্ণী সম্পদ মন্ত্রালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এসময় আরো বলেন আমি দূর্নীতি করিনা ও দূর্নীতি বরদাস্ত করব না।

আমি জানি আপনারা সবাই ক্যাডার অফিসার এবং ভাল ঘড়ের সন্তান তারা কোন খারাপ কাজ করতে পারে না বলেই বিশ্ববিদ্যালয়ে পড়ে বড় বড় অফিসার হয়েছেন তাই দেশটাকে ভাল বাসুন অনিয়ম দূর্নীতি থেকে দূরে থাকুন।

তিনি আরো বলেন আমি ইতি পূর্বে যেস্থানে মন্ত্রী ছিলাম সেখানে রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের অনিয়ম বেড় করেছি সেই মামলা এখন দুদকে রয়েছে।

আমি রেজাউল করিম একমাত্র আল­া ও নিছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কাউকে ভয় করি না। পরিশেষে কর্মকর্তাদের বলেন এখানকার যেসকল সমস্য ও লোকবলের ঘাটতি রয়েছে সেগুলো পুরন করা হবে পাশাপাশি এই দুটি দপ্তরে যারা কর্মরত আছেন আমরা একই পরিবারের সন্তান হয়ে কাজ করতে চাই।

পরে বরিশাল বিভাগীয় প্রার্ণী সম্পদ দপ্তর থেকে মন্ত্রীর হাতে ক্রেস্ট প্রদান করেন মহাপরিচালক ডাঃ আব্দুল জব্বার সিকদার।