বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৭
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

ঢাকা দুই সিটির মেয়র ও কাউন্সিলরদের শপথ বৃহস্পতিবার

ডেক্সরিপোর্ট  ঢাকা(উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রের শপথ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করাবেন। একইসঙ্গে নির্বাচিত কাউন্সিলরদেরও শপথ অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল সাড়ে ১০টায় নিজ কার্যালয়ের শাপলা হলে মেয়রদের শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী। এরপর দুই সিটি করপোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলরকে শপথ পড়াবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে প্রার্থী মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। তারা দু’জনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থী। নির্বাচনের পর ৪ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার শপথ নিলেও মেয়রের দায়িত্ব নেওয়ার জন্য মে মাসের মাঝামাঝি পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। ৯ মাস উত্তরের মেয়রের দায়িত্ব পালন করা আতিক আইনি বাধ্যবাধকতার কারণে পদ ছেড়ে নির্বাচনে অংশ নেন। অন্যদিকে দক্ষিণে মেয়রের দায়িত্বে থাকা সাঈদ খোকনের এই নির্বাচনে অংশ নেওয়া হয়নি। তার মেয়াদ রয়েছে মে মাস পর্যন্ত।