নিজস্ব প্রতিবেদক বরিশালে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ও শিক্ষা সহায়তা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ মার্চ বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসার অফিস বরিশাল এর আয়োজনে বরিশাল সার্কিট হাউজ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ঢাকা, নাসরীন আফরোজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ সরকারি বিএম কলেজ বরিশাল অধ্যাপক মোঃ শফিকুর রহমান সিকদার,জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন সহ বরিশাল জেলার বিভিন্ন উপজেলার উপজেলা শিক্ষা অফিসার এবং শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ও শিক্ষা সহায়তা ব্যবস্থাপনা বিষয়র বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে দিনভর কর্মশালা অনুষ্ঠিত হয়।