সোমবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:১৫
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

নানা সমস্যায় জর্জরিত লেদারবন্দ হাফিজিয়া মাদ্রাসা

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়ন পরিষদের আওতাধীন ভাঠির জনপদ ব্যাষ্টিত হাওর অঞ্চলের আলোর ঝিলিক লেদারবন্দ মদিনাতুল উলুম নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসাটি হাটি হাটি পা পা করে ২০০৬ সালে যাত্রা শুরু করে। সুনামের সাথে নিয়মিত ভাবেই পাঠাদান চলছে সংবাদকর্মীকে জানান স্থানীয় এলাকাবাসীগন।

এই মাদ্রাসাটিতে শিক্ষকের সংখ্যা রয়েছেন তিন জন।ছাত্র-ছাত্রী সংখ্যা ৮৫ জন।সকাল ১০ টা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত পাঠাদার চালু থাকে ,পরে আবার মাগরিবের নামাজের পর থেকে রাত ১০ টার পর পাঠাদানকাজ সমাপ্ত করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়,মাদ্রাসাটির নানা সমস্যা রয়েছে ভুগান্তিতে শতাদিক কোমলমতি হাফিজিয়া শিক্ষার্থীরা,টিওবওয়েল,টয়লেটের অভাবে রয়েছে এই মাদ্রাসাটিতে। ছাত্র-ছাত্রীরা প্রতিদিনের মত নিয়মিত ভাবে ভুগান্তিতে রয়েছে বলে জানান ওই এলাকার স্থানীয়রা।

এই মাদ্রাসাটির আশেপাশে জায়গা থাকলেও বরাটের অভাব রয়েছে প্রতি বছর এলাকাবাসীর সহযোগিতা থাকলেও ধীর গতিতে রয়েছে মাদ্রাসার উন্নয়নের ধারা।

মাদ্রাসাটির উন্নয়নের সার্থে সহযোগিতা করার জন্যে স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে প্রবাসী,ব্যাবসায়ী,সর্বপ্রকার ধর্মপ্রান মুসললিম ও বিত্তশালীদের আহবান করেছেন মাদ্রাসার কর্তিপক্ষ সহ স্থানীয় এলাকাবাসীগন।