রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:১৫
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

নিজের গলায় রাইফেলের গুলি চালিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

ডেক্সরিপোর্ট  বরিশাল পুলিশ লাইন্সে সুইসাইড নোট লিখে নিজের গলায় গুলি চালিয়ে হৃদয় চন্দ্র দাস (২১) নামে এক পুলিশ সদস্যর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (৬ মার্চ) দুপুর ১টার দিকে বরিশাল জেলা পুলিশ লাইন্সের নবনির্মিত ছয়তলা ব্যারাক হাউসের ছাদে তার মরদেহ পাওয়া যায়।

হৃদয় ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট চকদুশ এলাকার সুকন্ঠ চন্দ্র সাহার ছেলে। তিনি বরিশাল জেলা পুলিশের কনস্টেবল হিসেবে এক বছর তিন মাস আগে নিয়োগপ্রাপ্ত হন।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত সুপার মো. নাইমুল হক জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত হৃদয় ব্যারাক হাউসের সামনে ডিউটিরত ছিলেন। এরপর তার মরদেহ ব্যারাক হাউসের ছাদে পাওয়া যায়।

তিনি জানান, হৃদয়ের পকেটে দু’টি চিঠি পাওয়া গেছে। বাবা ও ছোট ভাইয়ের কাছে লেখা চিঠি দু’টিতে তিনি তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করেছেন। এছাড়াও তার পকেটে থাকা মানিব্যাগ থেকে একটি মেয়ের ছবি পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যানুযায়ী ধারণা করা হচ্ছে, প্রেমের সূত্র ধরেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তার অস্ত্রসহ ছাদে যাওয়ার বিষয়ে যদি কোনো পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মো. রাসেল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।