সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:১৩
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

গাইবান্ধায় বজ্রপাতে নারীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৫

ডেক্সরিপোর্ট  গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে কবিতা রানী (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে আরও পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন।

শুক্রবার (০৬ মার্চ) দুপুরে উপজেলার সোনারাম ইউনিয়নের বলরাম গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে। কবিতা রানী সুন্দরগঞ্জ উপজেলার সোনারাম ইউনিয়নের বলগ্রামের রবি দাস চন্দ্রের স্ত্রী।

সোনারাম ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম বলেন, শুক্রবার দুপুরে কবিতা রানী ও তার স্বামী রবি দাসসহ কয়েকজন ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে কবিতা রানীসহ পাঁচজন অগ্নিদগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কবিতা রানীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অগ্নিদগ্ধদের মধ্যে সেবু বালার (২৮) অবস্থা আশঙ্কাজনক।