রবিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:২২
শিরোনাম :
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

তজুমদ্দিনে ক্রিকেট খেলা নিয়ে বাজি ৬ জুয়াড়ী আটক

তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে মোবাইলে ক্রিকেট খেলার বাজী ধরে জুয়া খেলার সময় ছয় জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। তাদের কে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় মামলা রুজু করে কোর্টের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা নং ০৮ তারিখ-১৩-০৩-২০২০।

থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শশীগঞ্জ বাজারের কামারপট্রি রোডের রাকিবের দোকান থেকে শুক্রবার রাতে ক্রিকেট খেলার বাজী ধরে মোবাইলে জুয়া খেলার সময় ছয় জুয়াড়ীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো-মনির হোসেন (২২) পিতা মৃত মফিজুর রহমান, আইয়ুব আলী (৩৮) পিতা-মোঃ হাফেজ, মোঃ সুমন (২৫), পিতা- মোমিনুল, মোঃ শাহিন (২২) পিতা- শাহ আলম, মোঃ নিরব (২৫) পিতা-রফিজল, মোঃ রাসেদ (১৯) পিতা-আবু তাহের ,সর্ব সাং মাওলানাকান্দি, ৪নং ওয়ার্ড, চাদপুর ইউনিয়ন, তজুমদ্দিন- ভোলা।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আঃ খালেক জানান, আটককৃতদের শনিবার সকালে কোর্টের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।