মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২৭
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

করোনা মোকাবেলায় আজ ভিডিও কনফারেন্সে যোগ দেবেন সার্ক নেতৃবৃৃন্দ

ডেক্সরিপোর্ট  দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সদস্য দেশগুলো করোনাভাইরাস মোকাবেলায় কৌশল ঠিক করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কভুক্ত দেশের নেতারা।

রোববার বিকালে ভিডিও কনফারেন্স হবে বলে শনিবার রাত সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্রবার টুইটে করোনাভাইরাসের কৌশল ঠিক করতে সার্কভুক্ত দেশের নেতাদের ভিডিও কনফারেন্সে যোগ দেয়ার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিনই নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নরেন্দ্র মোদির প্রস্তাবকে স্বাগত জানিয়ে সম্মতি জানান সার্কভুক্ত দেশের সব নেতারা। তবে একমাত্র পাকিস্তান শনিবার ওই কনফারেন্সে যুক্ত হওয়ার কথা জানায়।

মন্ত্রী বলেন, রোববার বিকাল ৫টায় (নয়াদিল্লির সময়) ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন সার্কভুক্ত সাতটি দেশের সরকারপ্রধান/রাষ্ট্রপ্রধান। আর পাকিস্তানের পক্ষে তাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা যুক্ত হবেন এই কনফারেন্সে। এতে নেতারা করোনাভাইরাস থেকে নাগরিকদের সুরক্ষার কৌশল নিয়ে কথা বলবেন।