মঙ্গলবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:১২
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

কুড়িগ্রামের ডিসিকে প্রত্যাহার, নতুন ডিসি রেজাউল করিম

ডেক্সরিপোর্ট  কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রত্যাহার করা হয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রেজাউল করিমকে কুড়িগ্রামের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, জেলা প্রশাসক সুলতানা পারভীনকে আজ সোমবার থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে এবং একই মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রেজাউল করিমকে কুড়িগ্রামের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে মারধর করে তুলে নিয়ে যাওয়া হয় বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে। তার বাসায় আধাবোতল মদ ও দেড়শ’ গ্রাম গাঁজা পাওয়া গেছে বলে দাবি করা হয়। এরপর গভীর রাতে জেলা প্রশাসকের অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের দণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

রবিবার (১৫ মার্চ) দুপুরে জামিনে কারাগার থেকে মুক্তি পান সাংবাদিক আরিফুল ইসলাম।

এ ঘটনায় দেশব্যাপী ব্যাপক সমালোচনা হলে রবিবার (১৫ মার্চ) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেছিলেন, কুড়িগ্রামের ডিসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত হচ্ছে।