সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৫
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

সাংসদ পঙ্কজ নাথের বিরুদ্ধে বরিশালে সংবাদ সম্মেলন

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজির হাট থানা আওয়ামীলীগকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবাষির্কী পালনে বাঁধা প্রদানের অভিযোগ পাওয়াগেছে বরিশাল ৪ আসনের এমপি পংকজ নাথ ও তার দলীয় নেতৃকর্মীদের বিরুদ্ধে। একই সাথে কাজিরহাট থানা আওয়ামীলীগ কার্যালয়ের তালা ভেঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাখাসিনার ছবি ভাংচুর করে খালে ফেলে দেয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ই) মার্চ বেলা ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন কাজীরহাট থানা আওয়ামীলীগের সভাপতি আঃ জব্বার খান।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে কাজীরহাট থানা আওয়ামীলীগের সভাপতি আঃ জব্বার খান বলেন, বরিশাল (৪) হিজলা-মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট আসনের সংসদ সদস্য পংকজ নাথ সংগঠনের গঠনতন্ত্র উপেক্ষা করে বিতর্কিত একের পর এক অসাংগঠনিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। প্রধান মন্ত্রী হাসিনার নির্দেশ পর্যন্ত তিনি উপেক্ষা করছেন। গায়ের জোরে যখন তখন যাকে তাকে মনগড়া কমিটি তৈরী করে তাদের মাধ্যমে সংগঠন চালাচ্ছে। বরিশাল জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন কর্তৃক অনুমোদীত কমিটি না মেনে সকল সংগঠনের একটি ছায়া কমিটি তৈরি করে সেটাকেই মূল কমিটি হিসাবে চালিয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন, পংকজ নাথ এমপি ইতিপূর্বে প্রধান মন্ত্রী শেখ হাসিনা মনোনীত হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীদেরকে পরাজিত করে তার নিজের দালালদেরকে চেয়ারম্যান করেছেন। এছাড়া বিগত ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের আট জন ইউপি চেয়ারম্যানকে প্রত্যক্ষ বিরোধীতার মাধ্যমে পরাজিত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের ইতিহাসের সব চেয়ে গৌরবময় অধ্যায় মুজিব শতবর্ষ পালন উপলক্ষ্যে আমরা কাজিরহাট থানা আওয়ামীলীগ জেলা আওয়ামীলীগের নির্দেশনা মোতাবেক ব্যাপক কর্মসূচী গ্রহন করেছিলাম। ইতিমধ্যে আমরা পোস্টার, ব্যানার, ফেস্টুন টানানোসহ দাওয়াত কার্ড বিতরণ শেষ করেছি। কিন্তু করোনা ভাইরাসের কারণে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা সংশোধীত আকারে কর্মসূচী গ্রহন করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এরই মধ্যে মহান মুজিব শতবর্ষ শুরুর একদিন পূর্বে গত রোববার বিকেলে সাড়ে ৫ খন্দকার মোস্তাকের সমর্থক পংকজ নাথের নির্দেশে আওয়ামীলীগ থেকে বহিস্কৃত ও দলীয় শৃংখলা ভংগের অভিযোগে অভিযুক্ত বিদ্রোহী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম মাহফুজুল আলম লিটনের নেতৃত্বে দল থেকে বহিস্কৃত কাজী শহীদ ও মনিরুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল কাজিরহাট থানা আওয়ামীলীগের কার্যালয়ের তালা ভেংগে ভেতরে প্রওেবশ করে অফিসে নতুন তালা ঝুলিয়ে দেয়।

অফিসের আসবাব পত্র ভাংচুর সহ জাতির পিতা বঙ্গবন্ধু এবং নেত্রীর ছবি ভাংচুর করিয়া খালে ফেলে দেয় ও গুরুত্ব পূর্ণ কাগজপত্র ও একটি এলইডি টিভি নিয়েযায়।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, কাজিরহাট থানা আওয়ামীলীগ কার্যকরি কমিটি বহাল থাকার পরেও পংকজ নাথের নির্দেশে বহিস্কৃত আওয়ামীলীগ নেতা ও বিদ্রোহী উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মাহফুজুর আলম লিটন-কে সভাপতি করে একটি স্বঘোষিত কমিটি ঘোষনা করে। যাহা জেলা আওয়ামীলীগ আদৌ জানানেই।

শুধু তাই নয় মুজিব শতবর্ষ পালন উপলক্ষ্যে যখন দলীয় নেতা কর্মীরা উদগ্রীব, ঠিক সেই সময় পংকজ নাথ সন্ত্রাসীদের দিয়ে বাড়ী বাড়ী গিয়ে নেতা কর্মীদের হুমকি ও মারধর করছে। পংকজ নাথ এর নির্দেশে জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ও কাজিরহাট থানা কমিটির সহ-সভাপতি, গত ইউপি নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থীকে রাতে তার বাড়ীতে গিয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করে ও অবরুদ্ধ করে রাখে। আর এসব কিছুই করছে প্রশাসনের ছত্র ছায়ায়। প্রশাসনের ছত্র-ছায়ায় আওয়ামীলীগের ত্যাগী নেতা কর্মীদেরকে মুজিববর্ষ পালন থেকে বিরত রাখতে সকল কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।