সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৪
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ত্রিমাত্রিক-৩০ বিসিএস’র “গ্রাফিক নভেল মুজিব”বই উপহার

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উপলক্ষে ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর পক্ষ থেকে বছরব্যাপী দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন বই এবং গ্রাফিক নভেল “মুজিব” স্কুলের লাইব্রেরীতে সংরক্ষণের জন্য ইতোমধ্যে সংগঠনটি “বই উপহার” কার্যক্রম শুরু করেছে।

কুড়িগ্রামের নাগেশ^রীতে মুজিব শতবর্ষ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধীমূলক বিতর্ক
প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই উপহার দেন ত্রিমাত্রিক-৩০ বিসিএস এর প্রতিষ্ঠাতা সভাপতি ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম।

সংগঠনটির সভাপতি আরো জানান, কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার রায়গঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরীতে সংরক্ষণের জন্য “গ্রাফিক নভেল মুজিব”, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিভিন্ন বই উপহার প্রদান করা হলো, যাতে করে আগামী প্রজন্ম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারে এবং সরলমনা শিক্ষার্থীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে। মুজিব শতবর্ষে ত্রিমাত্রিক-৩০ বিসিএস সংগঠনটির কর্ম-পরিকল্পণায় বছরব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরীতে বই উপহার দিবে, যাতে করে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে ওঠে।

মুজিব শতবর্ষে ত্রিমাত্রিক-৩০ বিসিএস বিভিন্ন জনকল্যাণমূলক কর্ম-পরিকল্পণা গ্রহণ করেছে। ইতোমধ্যে সংগঠনটির এ উদ্যোগকে সকলে স্বাগত জানিয়েছেন। ত্রিমাত্রিক-৩০ বিসিএস সংগঠনটি সকলের সহযোগিতা কামনা করে মুজিব শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে।