শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৩৪
শিরোনাম :
দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশালে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় জরিমানা

শামীম আহমেদ  নির্ধারিত মূল্য অপেক্ষা অতিরিক্ত দামে মাস্ক বিক্রি রোধে মাঠ পর্যায়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়।

বুধবার (১৮ মার্চ) দুপুরে বরিশাল নগরের চৌমাথা, বটতলা, গির্জা মহল­া, ফল পট্টি ও চক বাজার এলাকায় বাজার তদারকিমূলক এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে নির্ধারিত মূল্য ৩০ টাকা অপেক্ষা অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি করায় গির্জা মহল­াস্থ গ্রীন লাইব্রেরীকে ১৫ হাজার টাকা, আল আমিন লাইব্রেরীকে ১৫ হাজার টাকা, চক বাজারস্থ আলাউদ্দিন ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করায় ফল পট্টির নিউ আল ক্বারী হোটেলকে ৩ হাজার টাকা এবং বিদেশি কসমেটিকস ও অন্যান্য পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় নবগ্রাম রোডের হাট সুপার শপ কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়েরসহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া বলেন, অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা টানানো, নির্ধারিত মূল্যে মাস্ক বিক্রয়সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মেনে ব্যবসা করার জন্য অনুরোধ করা হয়।পাশাপাশি উপস্থিত নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে ভোক্তা অধিকার লঙ্ঘিত হলে হট লাইন নম্বর ১৬১২১ এ ফোন করে সেবা নেয়ার আহবান জানান তিনি। অভিযানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল­া ও এস এই ইমরান আহমেদসহ ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্যরা।