শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভারতের ৮০ শহর লকডাউন

অনলাইন ডেস্ক  ভারতের কলকাতা,মুম্বাই,চেন্নাই দিল্লিসহ ৮০ টি শহরে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা দেয়া হয়েছে।এর আগে নীতিনির্ধারকরা সিদ্ধান্ত নিয়েছিলেন, দেশের যে ৭৫টি জেলায় করোনা সংক্রমিত ব্যক্তিকে পাওয়া গেছে,সেগুলি লকডাউন করে দেওয়া হবে।

এরই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে যে কলকাতা এবং লাগোয়া বিধাননগর এবং নিউটাউন, হাওড়াসহ সবকটি পুরশহরকে লকডাউন করে দেওয়া হয়। এই ঘটনার এক দিন পরেই দেশটির ৮০টি শহর লকডাউন করা হলো।

এই নিষেধাজ্ঞার ভেতরে যাতায়াতের ক্ষেত্রে শুধুমাত্র হাসপাতাল, বিমানবন্দর, রেল স্টেশন বা বাস টার্মিনাল থেকে বাড়ি যাওয়ার জন্য ছাড় দেওয়া হবে।

তবে অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনকারী গাড়ি চলাচলেও ছাড় থাকছে। সবজি, মাছ, মাংস, পাউরুটি, দুধ আর চাল-ডালের দোকানগুলি খোলা থাকবে।

দেশটিতে এ পর্যন্ত ৩৯৬ জন ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। এ পর্যন্ত মৃতের সংখ্যা ৭।

কলকাতাসহ সারাদেশেই রাস্তাঘাটা প্রায় ফাঁকা। আজ থেকে কোনও হাসপাতালে রোগীর স্বজনদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না।