শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আমদানি করা ৫ জাহাজ গভীর সমুদ্রে কোয়ারেন্টিনে

ডেক্সরিপোর্ট  প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে আমদানি করা পাঁচটি জাহাজ। জাহাজগুলোকে পুনঃপ্রক্রিয়াজাতকরণের জন্য কোয়ারেন্টিনে পাঠানো হয়।

এ সময়ে জাহাজগুলো দুই সপ্তাহ গভীর সমুদ্রে অবস্থান করবে। এদিকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য সোমবার (২৩ মার্চ) থেকে আগামী ৭ এপ্রিল পর্যন্ত জাহাজ আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এ সময় জাহাজ আমদানির জন্য কোনও অনাপত্তি সনদ (এনওসি) প্রদান করা হবে না। তথ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প এলাকায় ৩৫ হাজার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনা করে শিল্প মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত পত্র সোমবার বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো হয়েছে।

এছাড়া করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সীতাকুণ্ডে অবস্থিত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প এলাকায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় স্বাস্থ্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনকে শিল্প মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে।

এতে কর্মস্থলে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ, হ্যান্ড স্যনিটাইজার ও শরীরের তাপমাত্রা নির্ণয় করে কর্মস্থলে প্রবেশ, মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে কাজ করা, সর্দি-কাশি হলে কাজ থেকে বিরত থাকা, কিছুক্ষণ পরপর হাত ধোয়া, অফিস ও বাসা ছাড়া অন্য কোথাও না যাওয়া, ক্যান্টিনে একত্রিত হয়ে না বসাসহ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।