শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫, নতুন রোগী নেই

ডেক্সরিপোর্ট  দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হননি। তবে পুরোনো একজন রোগীর মৃত্যু হয়েছে। তার বয়স ৬৫ বছর। তিনি একজন পুরুষ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৩৯ জন।

বুধবার (২৫ মার্চ) করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, রাজধানীর টোলারবাগে সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন হতে পারে বলে মনে করছে আইইডিসিআর।

তিনি আরো জানান, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো ২ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৭ জন।

এর আগে, গত ১৮ মার্চ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় এক বৃদ্ধের মৃত্যুর খবর দেয় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর)। দেশের মাটিতে এটিই ছিল করোনায় প্রথম মৃত্যু।

এর পর ২১ মার্চ মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে জরুরি সংবাদ সম্মেলনে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে আরেকজনের মৃত্যুর খবর জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত ২৩ মার্চ করোনা ভাইরাসে দেশে আরেকজনের মৃত্যু হয় বলে জানায় আইইডিসিআর। ওই দিন বিকেলে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে অনলাইন লাইভ ব্রিফিংয়ে আইইডিসিআরের পক্ষ থেকে পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা চতুর্থ ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেন।

সবশেষ আজ বুধবার (২৫ মার্চ) আরেকজনের মৃত্যুর খবর জানালো আইইডিসিআর। দুপুরে আইইডিসিআর-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নতুন কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানান তিনি।