রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৪৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে ব্যাক্তি উদ্যোগে বাসার সামনে হাত ধোয়ার ব্যাবস্থা

নিজস্ব প্রতিবেদক  প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে বরিশালে ব্যাক্তিগত উদ্যোগে বাসার সামনে হাত ধোয়ার ব্যাবস্থা করলেন বাসার মালিক এইচ এম মিরাজুল ইসলাম।

বুধবার সকালে বিসিসি ২৯ নং ওয়ার্ড কাশীপুর ইছাকাঠী সড়ক চাখার প্যালেসের সামনে সবার জন্য হাত ধোয়ার ব্যাবস্থা করেন তিনি।

চাখার প্যালেসের মালিক এইচ এম মিরাজুল ইসলাম জানান, করোনা ভাইরাসে আতংকিত না হয়ে আমাদের সচেতন হতে হবে। নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করার জন্য আমি এ উদ্যোগ নিয়েছি।

এ সময় তিনি আরও জানান,শুধু আমার বাসার লোকদের জন্য নয়। পথচারী যে কেউ এখান থেকে হাত ধুতে পারবেন। যে যার অবস্থানে থেকে আমরা সচেতন হলে এ ভাইরাসের ভয়াবহ প্রকোপ থেকে আমরা সবাই রক্ষা পাব। আমরা সবাই ভালো থাকবো,ভালো থাকবে আমাদের দেশ ও জাতি।