রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই: ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(উত্তর) খাইরুল আলম বলেছেন,প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে আতংকিত না হয়ে সচেতন হতে হবে। সবাই নিজ নিজ অবস্থানে থেকে সচেতন হলে এ ভাইরাসের ভয়াবহতা থেকে রক্ষা পাব। আর তারই ধারাবাহিকতায় অত্র অফিসে প্রবেশের পূর্বে পুলিশ সদস্য সহ আগত দর্শনার্থীদের হাত ধোয়ার ব্যাবস্থা করা হয়েছে।

গতকাল বুধবার (২৫ মার্চ) সকালে নগরীর নথুল্লাবাদ লুতফর রহমান সড়কে উপ-পুলিশ কমিশনার(উত্তর) কার্যালয়ে নিজ উদ্যোগে সকলের জন্য হাত ধোয়ার ব্যাবস্থা কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,নভেল করোনা (COVID-19) ভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই। বাসা বাড়ী সহ যে কোন যায়গায় প্রবেশের পূর্বে নিজের হাত ধুয়ে নিলে এ ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়। এ ভাইরাসটি মানুষের নাক,মুখ ও চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে ফুসফুসে আঘাত করে।তাই অত্র অফিসে প্রবেশের পূর্বে সকল পুলিশ সদস্য ও আগত দর্শনার্থীরা ভাল ভাবে হাত ধুয়ে নিজেকে নিরাপদ করে নিবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।