শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতার মহানুভতা

শামীম আহমেদ  করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের নির্দেশে লক ডাউন করা হয়েছে গোটা বরিশাল। ফলে দিনমজুর খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সকল শ্রেনী ও পেশার মানুষ এখন ঘরমুখী। বন্ধ হয়ে গেছে জেলা-উপজেলার সকল দোকানপাট। রাস্তায় চলাচল করছেনা কোন যানবাহন।

ঠিক এই সময় বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের নামের আইডিতে জেলার আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাতের একটি পোস্ট ইতোমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। ওই পোস্টে তিনি (সাগর) উল্লেখ করেছেন-গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার যার ঘরে খাবার থাকবে না, সে আমাকে খবর দিন, আপনাদের ধারে পৌঁছে যাবো” নিচে তার ব্যবহৃত ০১৭১২-২০৩২৫৬ মোবাইল নাম্বার দেয়া হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে শুরু থেকে অদ্যবর্ধি যেখানে প্রভাবশালী রাজনৈতিক নেতা ও শিল্পপতিদের দেখা মেলেনি, সেখানে ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাতের এই মহানুভতা সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যে ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাত দুই উপজেলার প্রায় অর্ধশতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী ও মাস্ক পৌঁছে দিয়েছেন।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাতের ভূয়সি প্রশংসা করে বলেন, জেলা ও উপজেলার প্রত্যেক রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও শিল্পপতিরা তার (সাগর) মতো এগিয়ে আসলে বরিশালের কোন মানুষকে না খেয়ে থাকতে হবেনা।