শামীম আহমেদ করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশে নিজ গৃহে সময় কাটানোর জন্য জেলার গৌরনদী উপজেলার চৌকস নির্বাহী অফিসার ইসরাত জাহানের উদ্যোগে বৃহস্পতিবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ জনগনের মাঝে লুডু খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
একইসময় করোনা প্রতিরোধে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সচেতনতামূলক বিভিন্ন নির্দেশনা সাধারণ এলাকাবাসীর মধ্যে প্রচার করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
এসময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ফারিহা তানজিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সাল উপস্থিত ছিলেন।