শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৫১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কুকুরের মাধ্যমে করোনা রোগী শনাক্ত হবে!

অনলাইন ডেস্ক  সারাবিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। পর্যাপ্ত পরিমাণে কিট না থাকায় এই রোগের শনাক্ত কাজেও হিমশিম খাচ্ছে বিশ্বের সবগুলো দেশ। আর এমন ভোগান্তি কাটিয়ে উঠতে কুকুরের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করার চেষ্টা চালিয়েছে যাচ্ছে যুক্তরাজ্যের মেডিক্যাল ডিটেকশন ডগস নামের একটি দাতব্য সংস্থা। শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

এ বিষয়ে মেডিক্যাল ডিটেকশন ডগস সংস্থার প্রতিষ্ঠাতা ক্লেইর গেস্ট বলেন, আমরা নিশ্চিত যে কুকুর করোনা আক্রান্ত রোগী শনাক্ত করতে পারবে।

মেডিক্যাল ডিটেকশন ডগস’র পক্ষ থেকে বলা হয়, কুকুররা যেন গন্ধ শুঁকে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করতে পারে বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছে। সংস্থাটির পক্ষ থেকে আরো বলা হয়, গন্ধ শুঁকে ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের শনাক্ত করতে পারে কুকুর। এই ধারণা থেকেই তারা করোনা ভাইরাসে কুকুরকে কাজে লাগানোর চেষ্টা করছে। আর এ জন্য সংস্থাটি লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিকাল মেডিসিন এবং ডারহাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে।

মেডিক্যাল ডিটেকশন ডগস সংস্থাটি এর আগে ক্যান্সার শনাক্ত করার জন্য কুকুরকে কাজে লাগিয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে কুকুরগুলোকে আগামী ছয় সপ্তাহের মধ্যে প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে বলেও জানায় দাতব্য সংস্থা মেডিক্যাল ডিটেকশন ডগস।