রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৩৮
শিরোনাম :
বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা!

আইসোলেসনে থাই রাজা, সঙ্গে আছেন ২০ ‘রক্ষিতা’

অনলাইন ডেস্ক  থাইল্যান্ডের বিতর্কিত রাজা মহা ভাজিরালংকর্ন জার্মানিতে এক বিলাসবহুল হোটেলে ‘সেল্ফ আইসোলেসনে’ অবস্থান করছেন। তবে ওই হোটেলে তার গুরুত্বপূর্ণ কর্মচারীরাও আছেন। সঙ্গে আছেন ২০ জন হারেম বা রক্ষিতা।

জার্মান ট্যাবলয়েড ‘বিল্ড’ এর প্রতিবেদনে বলা হয়েছে, ৬৭ বছর বয়সী থাই রাজার কর্মচারীদের সঙ্গে ২০ জন হারেম এবং অসংখ্য চাকরবাকর আছেন। তবে থাই রাজার সঙ্গে তার চার স্ত্রীর কেউ আছে কিনা তা জানা যায়নি।

ইনডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাজা মহা ভাজিরালংকর্ন পুরো গ্র্যান্ড হোটেল সোনেনবিচল বুকিং দেন।

রাজার এমন কর্মকাণ্ডে বেজায় খেপেছেন থাইল্যান্ডের বাসিন্দারা। দেশটির হাজার হাজার নাগরিক সামাজিক মাধ্যমে এর কড়া সমালোচনা করেছেন।

ইতিমধ্যে দেশটির টুইটারে ‘#হোয়াই ডু উই নিড অ্যা কিং’ ট্রেন্ডের তালিকায় উঠেছে।

থাইল্যান্ডে রাজার বিরুদ্ধে কেউ অপমান ও সমালোচনা করলে তাকে ১৫ বছরের জেল শাস্তি দেয়ার বিধান আছে।

ইতিমধ্যে থাইল্যান্ডে করোনা ভাইরাসে ১ হাজার ৩৮৮ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭ জন।