রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৫১
শিরোনাম :
বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা!

ডিসি খাইরুল আলমের নেতৃত্বে কাউনিয়া থানা পুলিশের সচেতনতামূলক বিশেষ মহড়া

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর)মোঃ খাইরুল আলম এর নেতৃত্বে কাউনিয়া থানা কর্তৃক করোনা প্রতিরোধ যুদ্ধে সচেতনতামূলক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৯ মার্চ) বিকাল ৫ টায় নগরীর মড়কখোলা পোল থেকে এ মহড়া শুরু হয়ে নাজির মহল্লা,পলাশ পুর বৌ বাজার,আমানতগঞ্জ মাহামুদিয়া মাদ্রাসা, কাউনিয়া হাউজিং,ভাটিখানা বাজার, কাউনিয়া বিসিক রোড প্রদক্ষিন করে প্রায় দুই ঘন্টাব্যাপী মহড়া আবার মড়কখোলায় এসে শেষ হয়।

এ সময় জনসচেতনতা বৃদ্ধিতে উপ-পুলিশ কমিশনার খাইরুল আলম বলেন,অপ্রয়োজনে ঘরের বাহিরে বের হবেন না,আমরা নিজেরা ঘরে থেকে এ ভয়াবহ মহামারীর সাথে প্রতিরোধ যুদ্ধ করে বিজয়ী হব।ইনশাআল্লাহ।সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেকে সুস্থ রাখুন অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর)মোঃ আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা এন্ড স্টাফ অফিসার) বিএমপি মোঃ আঃ হালিম, অফিসার ইনচার্জ কাউনিয়া মোঃ আজিমুল করিম,ইন্সপেক্টর(অপারেশন)হিরন্ময় সহ কাউনিয়া থানা’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ।