রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৩
শিরোনাম :
বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা!

করোনায় হানায় প্রাণ হারালেন স্পেনের রাজকুমারী

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসের হানায় এবার স্পেনের এক রাজকুমারী প্রাণ হারিয়েছেন। শুক্রবার প্যারিসে মারিয়া তেরেসা নামের ওই রাজকুমারীর মৃত্যু হয়েছে।

স্পেনের পারমা-বারবন রাজপরিবার থেকে জানানো হয়, রাজকুমারীর স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। শুক্রবারই মাদ্রিদে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

ফেসবুকে মারিয়া তেরেসোর মৃত্যুর কথা ঘোষণা করেন তার ভাই প্রিন্স সিক্সতো এনরিকে ডি বারবন, ডিউক অব আরানজুয়েজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

প্রিন্স হাভিয়ার এবং ম্যাডেলিন ডি বারবনের ছয় সন্তানের অন্যতম মারিয়া তেরেসা। ১৯৩৩ সালের ২৮ জুলাই প্যারিসে জন্ম নেয়া এ রাজকুমারী ফ্রান্সেই পড়াশোনা করেছেন।

ইউনিভার্সিটি অব প্যারিস এবং মাদ্রিদের কমপ্লুটেন্স ইউনিভার্সিটিতে অধ্যাপনাও করেছেন তিনি। বিভিন্ন সমাজসেবামূলক কাজেও যুক্ত ছিলেন। এ রাজকুমারী নিঃসন্তান ছিলেন।

ব্রিটেনের প্রিন্স চার্লসও সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। স্ত্রী ক্যামিলাকে নিয়ে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে আইসোলেশনে রয়েছেন তিনি। তার মধ্যেই মারিয়া তেরেসার মৃত্যুর খবর সামনে এল।

গত কয়েক মাসে স্পেনে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। এখনও পর্যন্ত ৭৩ হাজার মানুষ সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছ’হাজার ছুঁইছুঁই।