শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

খালেদা জিয়ার বাসায় পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন

ডেক্সরিপোর্ট  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান-২ এর ৭৯ নম্বর রোডে বাসা ‘ফিরোজা’র সামনে পুলিশের নিরাপত্তা চেয়ে আবেদন করা হয়েছে।।

চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত এ চিঠিটি সম্প্রতি দেয়া হয়েছে।

চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, চিঠির অনুলিপি দেয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি এবং এসবি বরাবরও।

সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা ছয় মাস স্থগিত হওয়ার পর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে গত ২৫ মার্চ মুক্তি পান খালেদা জিয়া।

দীর্ঘ ২৫ মাস কারাবন্দি থাকার পর ছয় মাসের জন্য মুক্তি পাওয়ার পর করোনাভাইরাসের কারণে হোম কোয়ারেন্টিনে আছেন বিএনপি প্রধান।