সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৮
শিরোনাম :
সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ

একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না: ফ্লোরা

ডেক্সরিপোর্ট  একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাসার বাইরে বের হবেন না। হলেও অবশ্যই মুখে মাস্ক লাগিয়ে বের হতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে করোনা ভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ফ্লোরা বলেন, এখন একটি বিশেষ সময় চলছে। সবাইকে বাসায় নিরাপদে থাকার জন্যই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তাই সবার উচিত, বাসায় থেকে সবার সাথেই সামাজিক দূরুত্ব বজায় রাখা। সরকার কর্তৃক দেয়া স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলা।

ফ্লোরা সংবাদ সম্মেলনে জানান, দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন পাঁচ জন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও ৬ জন। সুস্থ হওয়া রোগীর সংখ্যা এখন ২৫ জন। নতুন করোনা শনাক্ত হওয়া দুজনই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স ৫৭, যিনি সম্প্রতি সৌদি আরব থেকে দেশে এসেছেন। অপরজনের বয়স ৫৫ হলেও তিনি কীভাবে সংক্রমিত হয়েছেন সে তথ্য এখনো জানা যায়নি।