সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:২৯
শিরোনাম :
সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ

বরিশালে উদীচীর উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ডেক্সরিপোর্ট  বরিশালে উদীচী বরিশাল জেলা সংসদ এর উদ্যোগে কর্মহীন ৫০ জন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার ১ এপ্রিল সকাল ১১ টার দিকে বরিশাল কলেজ সংলগ্ন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী বরিশাল জেলা সংসদ এর কার্যালয়ে ৫০ জন কর্মহীন খেটে-খাওয়া দুস্থ ও অসহায় মানুষদের মাঝে প্রত্যেক কে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি গুড়া সাবান ও ২ টি সাবান ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন সভাপতি শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশাল অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সভাপতি বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ কাজল ঘোষ, সহ-সভাপতি উদীচী কেন্দ্রীয় সংসদ বিশ্বনাথ দাস মুনশী, সভাপতিমণ্ডলীর সদস্য বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আজমল হোসেন লাবু, সভাপতি উদীচী বরিশাল জেলা সংসদ সাইফুর রহমান মিরণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।