বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৫৩
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

নাইজেরিয়ায় লকডাউন ভেঙে বাইরে আসতেই যুবককে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক  সরকারি নিয়ম ভেঙে লকডাউনের সময় বাড়ির বাইরে আসতেই গুলি চালিয়ে এক যুবককে মেরে ফেলেছে সেনাবাহিনীর সদস্যরা।

ঘটনাটি নাইজেরিয়ার ওয়ারি শহরে। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে অন্যান্য দেশের মতো লকডাউন চালাচ্ছে নাইজেরিয়া সরকার।

এএফপি ও আল জাজিরা জানাচ্ছে, নাইজেরিয়ার ওয়ারি শহরে লকডাউন চলছিল। এর মাঝে সরকারি হুঁশিয়ারি উপেক্ষা করে বাড়ি থেকে বের হওয়ায় যুবক জোসেফ পেসুককে গুলি করে দেশটির সেনাবাহিনী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর শহরটিতে শুরু হয়েছে বিক্ষোভ। রাস্তায় নেমে স্থানীয় যুবকরা বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার করোনা ভাইরাস পর্যবেক্ষণ করা সাইট ওয়ার্ল্ড ও মিটার জানিয়েছে, নাইজেরিয়ার এখন পর্যন্ত ৪ জন মারা গেছে। আর সংক্রামিত ২০০ জনের বেশি। দেশটির বিভিন্ন শহর লকডাউন ঘোষণা করা হয়েছে।