বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:১১
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

স্পেনে ২৪ ঘণ্টায় ৮০৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাসের ভয়াল থাবায় স্পেনে প্রতিদিন প্রাণ হারিয়েছে শত শত মানুষ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৮০৯ জন মানুষ।

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনে ৯৫০ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার এই সংখ্যাটি ছিল ৯৩২ জনের। আর একদিন পড়েই দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৮০৯ জন। সেদিক থেকে গত তিন দিনে ধীরে ধীরে মৃতের সংখ্যা কমে আসছে।

স্পেনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১১ হাজার ৭৪৪ জন মানুষ। যা গত শুক্রবার পর্যন্ত ছিল ১০ হাজার ৯৩৫ জন। গত এক সপ্তাহ আগে স্পেনে মৃতের হার ছিল ২০ শতাংশ। এরপর শুক্রবার মৃতের হার ছিল ৯ শতাংশ। আর আজ শনিবার পর্যন্ত মৃতের হার দাঁড়িয়েছে ৭ শতাংশে। শনিবার পর্যন্ত স্পেনে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে এক লাখ ২৪ হাজার ৭৩৬ জন। যা গত শুক্রবারও ছিল এক লাখ ১৭ হাজার ৭১০ জন। আক্রান্তের দিক থেকে স্পেন ইতালিকে হাড় মানিয়েছে। 0

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে, ভাইরাসটিতে প্রায় ১১ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। আর এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত দুই লাখ ২৭ হাজার মানুষ সুস্থ হয়েছে।