পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীর পৃথক পৃথক উপজেলায় বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) বিকেলে ঝড়ো হাওয়া ও বজ্রসহবৃষ্টির সময় তাদের মৃত্যু হয়।
বজ্রপাতে মৃতরা হচ্ছেন, সদর উপজেলার খলিসাখালীর রিকশাচালক জাহাঙ্গির তালুকদার (৩৫), মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নের বাজিতা ২য়খন্ড গ্রামের কৃষক মো. হাবিব হাওলাদার (৫২), গলাচিপার ছোনখোলা গ্রামের জোবায়ের খান (২২) এবং চরআগস্তি গ্রামের শিশু আনসার।
পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, বজ্রপাতে মৃত ব্যক্তিদের পরিবারকে সরকারের নিয়ম অনুযায়ী অর্থ সহায়তা দেওয়া হবে।