বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১০:২২
শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার

আইসোলেশনের জন্য দুইশত লঞ্চ দেওয়ার প্রস্তাব মালিকদের

ডেক্সরিপোর্ট  দেশের করোনা ভাইরাসে ঢাকার বুড়িগঙ্গা নদীতে লকডাউনে অলস পড়ে থাকা দুইশত তিনতলা বিলাশ বহুল লঞ্চ দুর্গম এলাকায় আইসোলেশনের জন্য মালিকরা তাদের লঞ্চ দিতে নৌ মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছেন।

এতথ্য জানিয়েছেন লঞ্চ মালিক সমিতির কর্মকর্তা ও এম ভি পারাবত লঞ্চ কোম্পানির মালিক শহিদুল ইসলাম ভূঁইয়া।

তিনি জানা, এই লঞ্চগুলিতে প্রায় ৮০ হাজার লোককে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব হবে। সরকার চাইলে যেকোন সময়ে তাদের দুইশত লঞ্চ দিতে প্রস্তুত রয়েছেন লঞ্চ মালিকরা।

লঞ্চ মালিক সমিতির এই প্রস্তাব নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরে পাঠিয়েছেন।

লঞ্চ মালিকদের এই সিদ্ধান্তকে নৌ পরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সাধুবাদ জানিয়েছে। অন্যদিকে স্বাস্থ্য অধিদফতর লঞ্চ মালিকদের এই প্রস্তাব আমলে নিয়েছে বলে জানা গেছে।