রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

অযথা ঘোরাঘুরি রাজধানীতে ৫০ জনকে জরিমানা

ডেক্সরিপোর্ট  বিনাপ্রয়োজনে রাস্তায় অযথা ঘোরাঘুরি করায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ জনকে ৪৭ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে র‌্যাবের পৃথক তিনটি টিম।

র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, র‌্যাব-৩ এর পলাশ বসু ও র‌্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের নেতৃত্বে পৃথক এ অভিযান চালানো হয়।

র‌্যাবের লিগ্যার অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে র‌্যাব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুর, রূপনগর, ভাটারা, রামপুরা ও মগবাজার এলাকায় দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

অভিযানে বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করায় ৫০ জনকে ৪৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাবের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এএসপি সুজয় সরকার।