রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৩৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনা ঠেকাতে মদপান, বিষক্রিয়ায় ৬শ’রও অধিক ইরানীর মৃত্যু

অনলাইন ডেস্ক  ইরানে প্রানঘাতি মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরপরই একটি গুজব ছড়িয়ে পড়ে যে, মদ পান করলে এ ভাইরাস ধ্বংস হয়ে যায়। ওই গুজবে কান দিয়ে অনেকেই তখন ঢালাওভাবে মদ পান করতে শুরু করেন। এর ফল হয় ভয়াবহ।

বিষক্রিয়ায় মারা যান শত শত মানুষ। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত মদপানে এ ধরনের বিষক্রিয়ায় ইরানে ৬শ’রও বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।

মঙ্গলবার (৭ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, করোনার হাত থেকে বাঁচতে অবৈধভাবে প্রস্তুত মদপানে এখনও দেশটিতে ৩ হাজারের মতো মানুষ অসুস্থ রয়েছেন।

অবৈধভাবে মদ প্রস্তুতের সঙ্গে জড়িত অনেককেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বিচারবিভাগের মুখপাত্র।

ইরানে এখন পর্যন্ত ৬২ হাজার ৫শ’রও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৮৭ জনের।