ডেক্সরিপোর্ট প্রানঘাতি মহামারী করোনার তথ্যে জানাতে সারাদেশের জনগণের জন্য হটলাইন সেবা চালু করেছে আইইডিসিআর। রোগী না হয়ে সেই হটলাইন নাম্বারে কল করে নারী চিকিৎসকের উত্ত্যক্তকারী চক্রের একজনকে গ্রেফতার করেছে র্যাব।
কল ট্রাকিংয়ের মাধ্যমে হাতিরঝিল থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানিয়েছে, রোগী না হয়েও আইইডিসিয়ারের দেয়া হটলাইন নম্বরে বিভিন্ন অ্যাপ দিয়ে একের পর এক কল করে নারী চিকিৎসকের সঙ্গে অশ্লীল ভাষায় ফোনালাপ করে যাচ্ছিল একটি চক্র।
কল ট্রাকিংয়ের মাধ্যমে হাতিরঝিল থেকে এ চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের জঘন্য অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে র্যাব।