রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ছুটির মেয়াদ বাড়লো ২৫ এপ্রিল পর্যন্ত

ডেক্সরিপোর্ট  করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সাধারণ ছুটির মেয়াদ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১০ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত হবে। প্রজ্ঞাপনও হয়ে যাবে।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, এখনও প্রজ্ঞাপন হয়নি।

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান গত ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

এই ছুটি বেড়ে ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে যাচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সাধারণ ছুটির মধ্যে গণপরিবহনও বন্ধ রেখেছে সরকার।

এরআগে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫-৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল সাধারণ ছুটি। পরে ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। তবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটিও সাধারণ ছুটির মধ্যে পড়বে।