রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বঙ্গবন্ধু মেডিকেলের অধ্যাপকের পর মেয়েও করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাসে আক্রান্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপকের মেয়েও করোনা শনাক্ত হয়েছে। অধ্যাপকের শরীরে পজিটিভ আসায় তার স্ত্রী ও মেয়ের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এতে কোভিড-১৯ পজিটিভ এসেছে মেয়ের।

তবে পরীক্ষায় নেগেটিভ এসেছে অধ্যাপকের স্ত্রীর। অন্যদিকে করোনায় আক্রান্ত অধ্যাপকের সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিএসএমএমইউ উপচার্য কণক কান্তি বড়ুয়া ও পরিচালক মাহবুবুল হক ওই অধ্যাপকের করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেন।

পরিচালক মাহবুবুল হক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে টেস্ট করে আমরা জানতে পেরেছি, তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত। আমরা উনার টেস্ট করিয়েছি।

উপচার্য কণক কান্তি বড়ুয়া জানান, ওই অধ্যাপকের করোনা শনাক্তের পর তার বিভাগে জীবাণুনাশক ছিটানো হয়েছে।

জানা গেছে, বিএসএমএমইউর অধ্যাপক একটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে থাকায় প্রতিদিনই ক্যাম্পাসে আসতেন। গতকাল বৃহস্পতিবারও তিনি ক্যাম্পাসে ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে তিনি সহকর্মীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন।

করোনা পজিটিভ ওই অধ্যাপক সাংবাদিকদের বলেন, এখন বাসায় আছি। আপনারা দোয়া করবেন।