রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৪৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনার রোগীকে চিকিৎসা দিতে অপারগতা, ৬ চিকিৎসক বরখাস্ত

ডেক্সরিপোর্ট  প্রানঘাতি মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করায় ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালের ৬ চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে সংবাদকর্মীদের এ তথ্য জানানো হয়েছে।

বরখাস্ত ৬ চিকিৎসক হলেন- হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসঃ) ডাঃ হীরম্ব চন্দ্র রায়, মেডিকেল অফিসার ডাঃ ফারহানা হাসানাত, মেডিকেল অফিসার ডাঃ উর্মি পারভিন, মেডিকেল অফিসার ডাঃ কাওসার উল্লাহ, জুনিয়র কনসালটেন্ট ডাঃ শারমিন হোসেন এবং আবাসিক চিকিৎসক ডাঃ মুহাম্মদ ফজলুল হক।

গত ৯ এপ্রিল কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসাপাতারের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ সেহাব উদ্দিন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে চিঠি দিয়ে জানান যে, এই ছয় চিকিৎসক কোভিড-১৯ কেন্দ্রে সেবা প্রদান করছেন না।

এছাড়া চিকিৎসক, নার্স, ৩য় ও ৪র্থ শ্রণীর কর্মকর্তা/কর্মচারিগণ পদায়ন হওয়া স্বত্তেও অনেকেই যোগদান করেন নাই বলেও চিঠিতে জানো হয়।

এর প্রেক্ষিতে আজ শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ বেলাল হোসেন সাক্ষরিত আলাদা দুটি আদেশে সংশ্লিষ্ট ৬ চিকিৎসককে বরখাস্তের কথা জানানো হয়।