রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫৫
শিরোনাম :
বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রুপাতলী হাউজিং এস্টেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় শুরু নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পিকে ফাঁসাতে চাপ প্রয়োগের তথ্য ফাঁস করলেন পোর্ট রোডের ব্যবসায়ী! ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া-ইউক্রেন মুলাদীতে ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে,নেতাকর্মীদের মাঝে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

করোনা প্রতিরোধে স্বেচ্ছায় ঝিকরগাছার নবীব নগর গ্রামবাসীর লকডাউন

শিমুল সরকার,যশোর প্রতিনিধি  করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঝিকরগাছায় উপজেলার নবীব নগর গ্রামের কিছু যুবক স্বেচ্ছায় তাদের নিজ গ্রামকে লক ডাউন ঘোষণা করেছে।

শনিবার (১১ই এপ্রিল) সকাল থেকে এ লক ডাউন ঘোষণা করে গ্রামবাসীরা। এসময় গ্রামের প্রবেশপথই বন্ধ করে দেওয়া হয়েছে। এবং জরুরি প্রয়োজন ছাড়া কেউ গ্রাম থেকে বের হচ্ছে না। আবার বাইরের কাউকেও গ্রামটিতে ঢুকতে দেওয়া হচ্ছে না।

নবীব নগর গ্রামবাসী জানান, সরকারি নির্দেশ অমান্য করে বাইরে থেকে বিভিন্ন লোক গ্রামে প্রবেশ করছে এবং গ্রাম থেকে অনেক লোক কারণে অকারণে বাইরে যাচ্ছে। এতে করে করোনা সংক্রমণের ঝুঁকি দিন দিন বেড়েই যাচ্ছে। তাই গ্রামবাসী সকলের প্রচেষ্টয় সরকারি সীদ্ধান্ত মেনে নিয়ে যুবকেরা নিজেদের গ্রামটিকে লক ডাইন ঘোষণা হয়েছে। যাতে করে বিনা প্রয়োজনে কেউ যেন বাইরে থেকে আসতে ও গ্রাম থেকে বের হতে না পারে।

সরেজমিনে দেখা যায়, স্থানীয় যুবকরা গ্রামের প্রবেশপথে বাঁশ দিয়ে রেলিং করে দিয়েছে। আর তাতে একটি নোটিশ টাঙানো রয়েছে। সেই নোটিশে লেখা বহিরাগতদের গ্রামে প্রবেশ নিষেধ।