রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৪০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনা প্রতিরোধে বরিশালে যানবাহন প্রবেশ বন্ধে ডিসি খাইরুল আলমের নের্তৃত্বে কঠোর অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে বরিশালে যানবাহন প্রবেশ বন্ধে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলমের নের্তৃত্বে বরিশালের প্রবেশ পথে অভিযান চালিয়েছে পুলিশ।

রবিবার(১২এপ্রিল) বেলা ১১ টায় বরিশাল রহমতপুর এলাকায় অভিযান কালে বরিশালের বাইরে থেকে আসা কোন মাইক্রোবাস,প্রাইভেটকার,মোটরসাইকেল সহ অপ্রয়োজনীয় মোটরযান ঢুকতে দেয়া হয়নি।

এ সময় উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ খাইরুল আলম বলেন,প্রানঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে নিজ নিজ ঘরে থেকে প্রতিরোধযুদ্ধ চালিয়ে যেতে হবে।বরিশাল থেকে কোন যানবাহন বাইরে যাবেনা এবং বাহির থেকে অপ্রয়োজনীয় কোন যানবাহন বরিশালে ঢুকতে পারবেনা। তবে সরকারী কাজে নিয়োজিত,স্বাস্থ্য সেবা ও পন্যবাহী মোটরযান চলতে পারবে। নিজ নিজ অবস্থানে থেকে আমরা সবাই সচেতন হয়ে অপরকে সচেতন করে তুলতে পারলে মরনব্যাধি করোনা ভাইরাসের প্রকোপথেকে আমরা নিরাপদে থাকবো। ভাল থাকবে আমাদের দেশ ও জাতি।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ,সহকারী কমিশনার বিমানবন্দর থানা নাসরিন জাহান, বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদ বিন আলম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।